বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় ডি‌বির অ‌ভিযা‌নে ‌বিপুল প‌রিমান ফেন‌সি‌ডিলসহ গ্রেফতার ১

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৯ বার পঠিত

কুমিল্লা মহানগরীর চকবাজার সি‌টিকর‌পো‌রেশ‌ন মা‌র্কে‌টের এক‌টি বন্ধ দোকান থে‌কে ৪৮০ বোতল ফেন্সিডিলসহ মোঃ সুমন হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার একটি টীম।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টায় চকবাজার ট্রাংক রোড সংলগ্ন সিটি সুপার মার্কেটের নীচ তলায় একটি গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত সুমন গোডাউনটি জনৈক জহিরুল আলমের কাছ থেকে ভাড়া নিয়ে ফলের গোডাউন হিসেবে ব্যবহার করতো এবং এর আড়ালে মাদক ব্যবসা চালাতো। চকবাজার এলাকায় তার “বকশী সুইটস এন্ড ফল ভান্ডার” নামে একটি ফলের দোকান আছে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সাথে মোঃ হাসান (৩৮) নামে আরও একজন আছেন। সে এখন পলাতক। তার সার্বিক সহযোগীতায় তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে নিজেদের গোডাউনে মজুদ রাখে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com