সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

নোয়াখালীতে ৭ জুয়াড়ি গ্রেফতার

নোয়াখালী সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ বার পঠিত

নোয়াখালীর সদর উপজেলা থেকে ৭ পেশাদার জুয়াড়ি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ৬নং নোয়াখালী ইউনিয়নের আবুল হাশেমের ছেলে আবদুল জলিল (৪২), মৃত এমলাক হোসেনের ছেলে আলমগীর হোসেন (৪০), মো. খোকনের ছেলে আবদুর রশিদ (৩০), মৃত সফি উল্যাহর ছেলে সুমন (৩৫), মৃত মফিজ উল্যাহর ছেলে আবদুল করিম (৫০) তিরানব্বই শল্যা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৩০) ও আবদুল্যাহপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. মামুন (৩৫) ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নোয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌজা গ্রামের ঠক্কর এলাকার নির্মাণাধীন স্বপ্নীল কটেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর বসার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com