মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

খুলনার কয়রায় সার সিন্ডিকেটের কবলে কৃষকরা

এড. মোঃ আবুবকর সিদ্দিক,ব্যুরো প্রধান খুলনা:-
  • আপডেট টাইম : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৫ বার পঠিত

খুলনার কয়রা উপজেলায় প্রান্তিক কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্য তালিকা থেকে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অধিক মূল্যে বিক্রি হচ্ছে সার। এতে ক্ষুব্ধ ও হতাশ স্থানীয় কৃষকরা। অভিযোগ রয়েছে, সরকারি নির্দেশনার তোয়াক্কা না করেই সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে সার বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা।মূল্য তালিকাও নেই টানানো।ডিলারদের ক্রয় রশিদের মাধ্যমে কৃষকদের কাছে সার বিক্রির নিয়ম থাকলেও বেশি দামে বিক্রির কারণে ডিলাররা মেমো দিচ্ছেন না।দেখাচ্ছেন সার সংকট বেশি দাম দিলেই মিলছে সার।

সূত্র থেকে জানা গেছে,খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষক। তারা না পারছে কৃষিকাজ ছাড়তে, না পারছে ধরে রাখতে। ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’র মতো কয়রা উপজেলা বাজারগুলোতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সার। এতে উপজেলাজুড়ে উৎকণ্ঠা ও হতাশা বিরাজ করছে।

কৃষকদের অভিযোগ ও উপজেলার কয়রা সদর, আমাদী, বেদকাশী, বাগালী, মহেশ্বরীপুরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ১১০০ টাকার ইউরিয়া সার বিক্রি হচ্ছে ১২৫০ থেকে ১৩৫০ টাকায়, ৮০০ টাকা মূল্যের ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সারের বস্তা ১০০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ১১০০ টাকার ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি সার বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকায় এবং ৭৫০ টাকার এমওপি ১০০০ থেকে ১১০০ টাকা বস্তা দরে বিক্রি হচ্ছে। এতে প্রতি বস্তা সার কেনার সময় কৃষককে অতিরিক্ত গুনতে হচ্ছে ৩০০-৪০০ টাকা।

কয়রা সদর ইউনিয়নের কৃষক আজিজুল ইসলাম জানান, পাঁচ বিঘা জমিতে আমন আবাদের জন্য প্রথম অবস্থায় আমার তিন বস্তা ইউরিয়া, এক বস্তা টিএসপি ও এক বস্তা পটাশ সারের প্রয়োজন হয়। তবে দাম বেশি হওয়ায় বাধ্য হয়ে এক বস্তা ইউরিয়া ১২৫০ টাকায়, ১০ কেজি পটাশ ২০ টাকা আর ১০ কেজি টিএসপি কিনেছেন ২৯ টাকা দরে। অথচ সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ২২ টাকা, টিএসপি ২২ এবং পটাশ ১৫ টাকা হওয়ার কথা। তবে সরকার নির্ধারিত মূল্যে এখন পর্যন্ত কোনো কৃষক সার সংগ্রহ করতে পারেননি বলে জানান অনেক কৃষক।

চাষিদের অভিযোগ, সরকারি সারের ডিলাররা থাকেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীনে। সঠিকভাবে দেখভাল না করায় বেশি দামে সার বিক্রির বিষয়টি এখন নিয়মে পরিণত হয়েছে। আর এ কারণেই ফসল উৎপাদনের জন্য অত্যাবশ্যকীয় তিনটি সার পেতে কৃষকদের গুনতে হচ্ছে প্রায় দেড়গুণ অর্থ।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে চড়া মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা। প্রতিটি দোকানে লাল কাপড়ে সরকার নির্ধারিত মূল্য তালিকা টানানোর নির্দেশ দেওয়া থাকলেও কোথাও তা চোখে পড়েনি।

সরকারি সার অতিরিক্ত মূল্যে বিক্রির বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান নাগ‌রিক খবর‌কে বলেন, ‘এ বিষয়ে আমরা শুনেছি কিন্তু আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি । নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পেলে সার ডিলার বা ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।আমরা নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলমান রেখেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com