বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে দুই অপহরণকারী ভিক‌টিমসহ গ্রেফতার

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ বার পঠিত

কুমিল্লা কোতয়ালী থানাধীন মোগলটুলি এলাকা হতে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার ক‌রে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর এক‌টি টিম। এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার ক‌রে র্যাব।

র্যাব সুত্র জানায়, জনৈক শান্তা আক্তার গত ১১/০৯/২০২২ইং তারিখে সিপিসি-২, কুমিল্লা র‌্য‍াব অফিসে এসে মৌখিকভাবে জানান যে তার আপন ছোট ভাই ওয়াকিল আহম্মেদ আপন (১৮) গত ১০/০৯/২০২২ ইং তারিখ বিকাল আনুমানিক ১৮,৩০ ঘটিকার সময় হাল্কা নাস্তা করার উদ্দেশ্যে তার বাসা থেকে বের হয়।

পরবর্তীতে রাত আনুমানিক  সা‌ড়ে দশটার সময় তার মা-আঞ্জুমান আরা বেগম এর ব্যবহৃত মোবাইল নম্বরে অজ্ঞাতনামা ব্যক্তি কল করে বলে যে, আপনার ছেলে আমাদের কাছে আছে। যদি আপনার ছেলেকে ফেরত পেতে চান তাহলে ৫০,০০০/- হাজার টাকা আপনার ছেলের বিকাশ নম্বরে এখনি পাঠান অন্যথায় আপনার ছেলেকে প্রাণে মেরে ফেলবো।

উক্ত বিষয়টি মৌখিকভাবে জানার পর তা আমলে নিয়ে আমরা ঙকাজ শুরু করি। এর মধ্যে অপহরনকারীরা ভিক্টিমের আতœীয়-স্বজনকে ফোন করে টাকার জন্য থ্রেড করতে থাকে। টাকা প্রেরণ করতে লেট হওয়ায় ভিকটিমের হাত কেটে তারা হাতের ছবি প্রেরণ করে।

পরবর্তীতে আমাদের পরামর্শ মোতাবেক তাদেরকে ১০,০০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়
এবং বাকি টাকা অল্প সময়ের মধ্যে পাঠানো হবে বলে জানানো হয়। তখন ভিকটিমের বোন ১০,০০০/- টাকা বিকাশের মাধ্যমে পাঠালে বিকাশের লেনদেনে বিশ্লেষণ করে আমরা অপহরণকারীদের লোকেশন শনাক্ত করতে সক্ষম হই।

তথ্য প্রযুক্তির সহায়তায় কোতোয়ালী থানা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই এবং একই সাথে সামবির (১৯) এবং বায়েজীদ হোসেন রিয়াদ (১৯) কে গ্রেফতার করে র‌্যাব।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের কুমিল্লা জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপহরণ সংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com