মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জামালপু‌র বকশীগঞ্জে চাল কম দেওয়ার অ‌ভি‌যো‌গে ডিলারশিপ বাতিল

ইয়াছির আরাফাত বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৪ বার পঠিত

Aজামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ায় বাট্টাজোড় ইউনিয়নের ফেন্সি এন্টারপ্রাইজের মালিক মোঃ ফিরোজ মিয়ার ডিলারশিপ বাতিল করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেন্সি এন্টারপ্রাইজের ডিলারশিপ বাতিল করা হয়েছে বলে সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

জানা গেছে, গত ১১সেপ্টেম্বর রবিবার খাদ্য বান্ধব কর্মসূচির ভোক্তভোগীরা চাল কম দেওয়ার অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকদের কাছে। গত ১২সেপ্টেম্বর সোমবারে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত “ডিলারের বিরুদ্ধে চাল কম দেওয়ার অভিযোগ” এ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে (ইউএনও) চাল কম দেওয়ার অভিযোগে তদন্ত করেন। তদন্তে চাল কম দেওয়ার সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা সাংবাদিকদের বলেন,’ খাদ্য বান্ধব কর্মসূচির চাল কম দেওয়ার অভিযোগে সত্যতা প্রমাণিত হওয়ায় ফিরোজ মিয়ার ডিলারশিপ বাতিল করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি এমন কাজ করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে‌।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com