বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বগুড়ার আদমদী‌ঘি‌তে হে‌রোইনসহ আটক ১

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮২ বার পঠিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ সার্কেলের এক‌টি টিম বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে কাওসার না‌মের একজন‌কে হে‌রোইনসহ আটরক‌রে।

জানা গেছে, ১২ সেপ্টেম্বর সোমবার এগারটার সময় সান্তাহার পৌর সভার অন্তর্গত হাউজিং কলোনি পৌর বালিকা স্কু‌লের সামনে পাকা রাস্তার উপর থেকে চারটি পুরিয়াতে বিশেষ কায়দায় মোড়ানো দুই গ্রাম হেরোইনসহ উক্ত আসামিকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি কাওসার হাবিব (২৮) নওগাঁ জেলার মহাদেব পুর উপজেলার কলসা পাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ সার্কেলের পরিদর্শক ইব্রাহিম খান নাগ‌রিক খবর‌কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা এগারো ঘটিকার সময় উল্লেখিত স্থানে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসামি কাওসারকে দুই গ্রাম হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদমদিঘী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com