মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় ট্রাক চাপায় একই পরিবারের ২ জন নিহত, আহত ৪

‌দেবীদ্বার প্রতি‌নি‌ধি,কু‌মিল্লা:
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৩ বার পঠিত

কু‌মিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর ট‌লোকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত হয়েছেন। এ সময় অটোচালকসহ ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধামতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাজেরা বেগম (৪০) ও তার নাতি আবির (৫)।

একই পরিবারের আহতরা হলেন- নিহত হাজেরা বেগমের স্বামী বজলুর রহমান (৬৫), মেয়ে মনিরা আক্তার (১৪) ও নাতি আশিক (৭)। তাদের সবার বাড়ি দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে।

আর আহত অটোচালক শান্ত (২০) দেবিদ্বার পৌর এলাকার উত্তর ভিংলাবাড়ি গ্রামের আব্দুল আলীমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে একই পরিবারের পাঁচজন সিএনজিচালিত অটোরিকশা যোগে উপজেলার বড়শালঘর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে রওনা হন। পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচরে পেছন থেকে একটি ট্রাক অটোটি চাপা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

মীরপুর হাইওয়ে পুলিশের ওসি মো. কামাল উদ্দিন জানান, দুর্ঘটনায় কবলিত অটো ও ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com