মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে বিপুল প‌রিমান গাঁজা, ইয়াবা ও ফে‌ন্সি‌ডিল উদ্ধার, গ্রেফতার ১

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৫ বার পঠিত

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকা হতে ৮,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ বোতল ফেন্সিডিল ও ৮৩ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ০১ টি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান চা‌লি‌য়ে ৮৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ বোতল
ফেন্সিডিল ও ৮৩ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ চাঁদপুর জেলার কঁচুয়া থানাধীন চাপাতলী (দক্ষিণ পাড়া) গ্রামের মিজানুর রহমান এর ছেলে মোঃ আল- আমিন হোসেন সুমন (৩১)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত র‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com