বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রতারণার অ‌ভি‌যো‌গে হাসপাতাল সিলগালা ও জ‌রিমানা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৯ বার পঠিত

চিকিৎসা সেবার চলমান অসঙ্গতিগুলোকে দূর করতে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার এক‌টি টিম মঙ্গলবার দুপুরে আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়ন ও উত্তর দুর্গাপুর ইউনিয়নের মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

অভিযানে অবৈধ বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কিছু ব্যক্তির বিরুদ্ধে মামলা জরিমানা ও অবৈধ প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাক্তার শামসাদ রাব্বানী খান। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার জাকি উদ্দিন, স্যানিটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদসহ পুলিশ সদস্য বৃন্দ।
বেলা ১১ টা থেকে ৩:৩০ পর্যন্ত প্রায় সাড়ে চার ঘন্টা অভিযানের চারটি অবৈধ প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা করে একজনকে ৩মাসের সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ করেন। এসময় কুমিল্লা ডিজিটাল চক্ষু হাসপাতাল নামে চিকিৎসা প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

ভোক্তা অধিকার আইন ২০০৯এর ৫১ ধারায়,হৃদয় ভৌমিক (২১) কে ২০,০০০ টাকা সুব্রত ভৌমিক (৩৯) কে ১০,০০০ টাকা, আবু ইউনূসকে (৪০) ১০,০০০টাকা ও শাহিনুর (৩৪) ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com