বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা ধর্মপুর থে‌কে হত্যাচেষ্টা মামলার ৪ আসামী গ্রেফতার

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৩ বার পঠিত

কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন র্ধমপুর এলাকা হতে ২৪ ঘন্টার মধ্যে হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় ০১,০২,০৪ ও ০৯ নং আসামীকে গ্রেফতার ক‌রে র ্যাব-১১,সিপিসি-২ এক‌টি দল।

র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র ্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ৫ সেপ্টেম্বর বিকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন র্ধমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৪ ঘন্টার মধ্যে হত্যাচেষ্টার এক‌টি মামলার এজাহার নামীয় ১,২,৪ ও ৯ নং আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলো কুমিল্লা কোতয়ালী মডেল থানার কালিকাপুর গ্রামের মোসলেম মিয়া’র ছেলে সালাউদ্দিন কালু (৩৫), র্ধমপুর গ্রামের হোসেন মিয়া
ড্রাইভার’র ছেলে ইব্রাহীম খলিল প্রকাশ জনি (৩৮), আলম মিয়া’র ছেলে মোঃ বাবুল মিয়া (৩৮), মেহের আলী’র ছেলে সাব্বির (৩৮)।

৩। এজাহারে র্বণনামতে জানা যায় যে,চল‌তি মা‌সের ৪ সে‌প্টেম্বর রাত আনুমানিক সা‌ড়ে নয়টার সময়
কুমিল্লা কোতয়ালী থানাধীন ৩নং দক্ষিণ র্দূগাপুর ইউপিস্থ জাগরঝুলি কৃষ্ণপুর সাকিনস্থ গাউসুল আজম জামে মসজিদের দক্ষিণ পাশে জনৈক ইকবাল মিয়ার চায়ের দোকানে সামনে পাকা রাস্তার উপর ভিকটিম মোঃ আশিকুর রহমান (৩৫)’কে মোটর সাইকেলসহ গতিরোধ করিয়া গ্রেফতারকৃত আসামীসহ মোঃ সুজন (৩৫),উজ্জ্বল (৩৮), আরিফ (৩২), নাহিদ (৩৩), ঢালাই সুজন (৩৫), ঢালাই রাজু (২৮), ইমন (২৫), রিপন (৪২) বেআইনী জনতাবদ্ধে র্পূব আক্রোশের জের ধরিয়া পরিকল্পিতভাবে ভিকটিমের উপর চাপাতি ও চাইনিজ কুড়াল
দ্বারা শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে।

ঘটনাস্থলে স্থানীয় লোকজন আগাইয়া আসিলে তারা প্রাণনাশের হুমকি প্রদান করিয়া পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ভিকটিম মোঃ আশিকুর রহমান (৩৫)কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ভিকটিমের স্ত্রী খবর পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভিকটিমের সাথে কথা বলিয়া
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে। যার মামলা নং- ১৯ তারিখ ৫/০৯/২০২২ইং ধারাঃ- ১৪৩/৩৪১/৩২৪/৩২৬/ ৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড – ১৮৬০। উল্লেখ্য,
গ্রেফতারকৃত আসামী ইব্রাহীম খলিল প্রকাশ জনি (৩৮) এর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও চুরিসহ ৫ টি মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত আসামী সাব্বির (৩৮) এর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় হত্যাচেষ্টা ও চুরিসহ ৩ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ৪ জন এজাহারনামীয় আসামীদের কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com