সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিচারকদেরকে বিচারিক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ বার পঠিত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনপ্রত্যাশা পূরণে বিচারকদেরকে বিচারিক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

আজ সন্ধ্যায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ১১ জন বিচারপতি বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাত কালে তিনি এ আহ্বান জানান।

রাষ্টপ্রধান আশা করেন জনগণ যাতে দ্রুত ন্যায় বিচার পায় সেজন্য নতুন বিচারপতিগণ তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।

প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানান।

নবনিযুক্ত বিচারপতিগণ হলেন বিচারপতি মোহাম্মদ শওকত উল্লাহ চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন এবং বিচারপতি এ কে এম রবিউল হাসান।
রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com