মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৭ বার পঠিত

কুমিল্লায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কু‌মিল্লা সদর উপ‌জেলার ক‌বিরাজ বাজার এবং বু‌ড়িচং উপ‌জেলার ফ‌কির বাজার এলাকার নিত‌্যপ‌ণ‌্য ও সা‌রের দোকা‌নে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় প‌রিমা‌পে কম দেওয়ায় মেসার্স ওয়ান টু নাইন‌টি নাইন সপ‌কে ৫ হাজার টাকা, অ‌তি‌রিক্ত দা‌মে সয়া‌বিন তেল বি‌ক্রি এবং মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রয়ের উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ করায় মেসার্স মোল্লা স্টোর‌কে ১৫ হাজার টাকা এবং মূল‌্য তা‌লিকা সংরক্ষণ না করা ও বে‌শি দা‌মে তেল বি‌ক্রি করায় মেসার্স আবুল হো‌সেন স্টোর‌কে ৫ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠান‌কে ২৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়।

সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে। আকু

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com