মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাষ্ট্রপতি কিশোরগঞ্জ সফর শেষে ঢাকা ফিরেছেন

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৭৮ বার পঠিত

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিজ জেলা কিশোরগঞ্জে চার দিনের সফর শেষে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন। তিনি জেলার তিন উপজেলা- মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায়- চলমান কিছু উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবিদের সাথে মতবিনিময় করতে গত ২২ আগস্ট মিঠামইনে যান। রাষ্ট্রপতি বিকেল ৬:১৫ টায় হেলিকপ্টারযোগে ঢাকা পৌঁছান।

সফরের শেষ দিনে ঢাকা ফেরার আগে রাষ্ট্রপতি সরকারি কর্মকর্তাদের জন্য নবনির্বিত “মিঠামইন উপজেলা অফিসারস’ ডরমেটরি ভবন” উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।

এর আগে তিনি তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। রাষ্ট্রপ্রধান সেখানে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করার পরামর্শ দেন।
রাষ্ট্রপতি হামিদ ঘোড়াওত্রা নদীর উপর নির্মাণাধীন ব্রীজের নির্মাণ কাজের অগ্রগতি ও পরিদর্শন করেন। স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ
বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে বাদ আসর রাষ্ট্রপতি হামিদ মিঠামইনের কামালপুরে তার পিতা হাজী মোঃ তায়েব উদ্দিন এবং মাতা তমিজা খাতুনের-কবর জিয়ারত করেন। এ সময় তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com