সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লায় অ‌ধিক মূ‌ল্যে পণ্য বি‌ক্রি : ৬ প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৯১ বার পঠিত

কু‌মিল্লার নিউমা‌র্কেট ও ই‌পি‌জেড রোড এলাকায় চালসহ নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর। এসময় অ‌ধিক মূ‌ল্যে পণ্য বি‌ক্রির অ‌ভি‌যো‌গে ৬ প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বুধবার (২৪ আগস্ট) সকাল সা‌ড়ে ১০ থে‌কে দুপুর ১টা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম এ অ‌ভিযানে উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

এ সময় মূল‌্য তা‌লিকা সংরক্ষণ না ক‌রে অ‌ধিক মূ‌ল্যে চাল বি‌ক্রির অ‌ভি‌যো‌গে মেসার্স মেসবাহ উ‌দ্দি‌নের চাউ‌লের আড়ত‌কে ৫ হাজার টাকা,অব‌হেলা দ্বারা সেবাগ্রহীতার স্বাস্থ‌্যহানী ঘটানোর প্রচেষ্টার অ‌ভি‌যো‌গ এবং বে‌শি দা‌মে মাউন‌টেইন ডিও বি‌ক্রির অ‌ভি‌যো‌গে ই‌পি‌জেড এলাকার কিং ফিশার রেস্টু‌রেন্ট‌কে ৭ হাজার, মেন‌্যু সরবরাহ না ক‌রে বে‌শি দা‌মে খাবার বি‌ক্রির অ‌ভি‌যো‌গে ম‌নোহরপুর এলাকার ডাই‌নিং হল রেস্টু‌রেন্টকে ৮ হাজার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় নিউমার্কেট এলাকার আ‌নোয়ার মে‌ডি‌সিন কর্ণার‌কে ২ হাজার এবং অ‌তি‌রিক্ত মূ‌ল্যে টিউব লাইট বি‌ক্রি করায় ই‌পি‌জেড রোড এলাকার সামাদ ই‌লেকট্রিক‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এসময় ৩ জন অ‌ভি‌যোগকারী‌কে ৩ হাজার ৭৫০ টাকা নগদ প্রণোদনা প্রদান করা হয়।

অ‌ভিযা‌নে উক্ত এলাকার সুপারসপ, চাল, মাছ, মাংস, ডিম, মুদি ও সব‌জির বাজারে বি‌শেষ তদারকি কার্যক্রম প‌রিচালনা করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com