সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৯৯৯ এ কল দিয়ে পাহাড়ী ঝর্ণার গর্ত থেকে রক্ষা পেল পর্যটক

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৮৫ বার পঠিত

সরকারের জরুরী সেবা ৯৯৯ এ কল পেয়ে জেলার অন্যতম পর্যটন স্পট বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীর সিকাম তৈসা ঝর্ণায় আটকে পড়া এক পর্যটককে উদ্ধার করেছে সাজেক ভ্যালী ক্যাম্প পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম শারজিল আহমেদ খান(৩৩)। তিনি ঢাকার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনার খবর পেয়ে আটকে পড়া পর্যটককে উদ্ধার করে সন্ধ্যার দিকে তাকে সাজেক ভ্যালীতে নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে আজ সকালে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার(ডিএসবি) মোঃ ওয়াহিদুর রহমান বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা সাতজনের একটি পর্যটক দল মঙ্গলবার সকালে সাজেক ভ্যালীর সিকাম তৈসা ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে সাজেকের পাহাড় থেকে প্রায় ২ হাজার ২শত ফিট নিচে চলে যায়।

এরপর পর্যটক দলের সদস্য মো. শারজিল আহমেদ খান (৩৩) হঠাৎ ঝর্ণার নিচে অসুস্থ হয়ে আটকা পড়েন। আটকে পড়া সদস্যকে উদ্ধার তার সঙ্গীরা প্রাণপ্রণ চেষ্টা করে ব্যর্থ হয়।

এরপর ওইদলের এক সদস্য জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি সম্পর্কে অবহিত করলে রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এর নির্দেশে সাজেক পুলিশ ক্যাম্পের সদস্যরা আটকে পড়া পর্যটককে উদ্ধার করে সন্ধ্যার দিকে সাজেকের প্যারাগণ রিসোর্টে নিয়ে আসে। বর্তমানে তারা সকলেই সুস্থ আছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com