শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাইবান্ধায় আদালতে হাজতখানায় অসুস্থ্য হয়ে আসামীর মৃত্যু

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

গাইবান্ধায় আদালতের হাজত খানায় হঠাৎ অসুস্থ্য হয়ে তাহের মাহমুদ নামে এক আসামীর মৃত্যু হয়েছে।

২৩ আগস্ট মঙ্গলবার দুপুরে গাইবান্ধা আদালতের হাজত খানায় অসুস্থ্য হয়ে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি জেলার সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের তমিজ উদ্দিন প্রধানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জেলার সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের তমিজ উদ্দিন প্রধানের ছেলে তাহের মাহমুদ (৫৫) সহ চার আসামীকে পারিবারিক মারামারি সংক্রান্ত ২০১৪ সালের একটি মামলায় গতকাল রাত ২টার দিকে গ্রেফতার করে সাঘাটা থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করার পর আদালতের হাজত খানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিবার এবং পুলিশ বলছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

তাহের মাহমুদের মৃত্যুর বিষয়টি গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান নাগ‌রিক খবর‌কে নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com