সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

আমার দরজা সবার জন্য খোলা- নবাগত পু‌লিশ সুপার আব্দুল মান্নান

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৪৯৩ বার পঠিত

নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান বলেছেন, কুমিল্লা থেকে মাদক সমূলে নির্মূল করতে পারবো কিনা জানি না , তবে আমার আন্তরিকতা ও প্রচেষ্টা থাকবে। কুমিল্লাকে মাদকমুক্ত করতে হবে, এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। সেজন্য মানুষকে আরো সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ি ও মাদক সেবনকারিকে সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদক মুক্ত কুমিল্লা গড়তে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে স‌চেতন থে‌কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এছাড়া আমাদের পুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১২ টার সময় পুলিশ সুপার কনফারেন্স হ‌লে কু‌মিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান,বিপিএম (বার) এ কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মো: আব্দুর রহিম, অতি: পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ, অতি: পুলিশ সুপার (ডিএসবি) মো: আফজাল হোসেন প্রমুখ।

পুলিশ সুপার আব্দুল মান্নান আরো বলেন, কোন উঠতি বয়সী ছেলেরা লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলন চালাতে পারবে না। এছাড়াও
কুমিল্লা হাইওয়েকে ডাকাতির কবল থেকে মুক্ত করতে সবার সাথে কাজ করার কথা ব‌লেন তি‌নি।

তি‌নি বলেন, কিশোর গ্যাং সনাক্তকরণ নিয়ে আমরা কাজ করছি। কিশোর গ্যাং যতটুকু অপরাধ, তার চেয়ে এটা বেশি সামাজিক ব্যাধি। এই জন্য সমাজ ও অভিভাবক সবাইকে সচেতন হতে হবে।

কু‌মিল্লা জেলায় পুলিশ সুপার হি‌সে‌বে যোগদান করার প্রথম দি‌নেই এস‌পি আবদুল মান্নান কু‌মিল্লা স্থানীয় সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময় ক‌রেন।

তি‌নি আ‌রো বলেন, আমার দরজা সবার জন্য খোলা । আমার সাথে দেখা করতে হলে কোন অনুমতির প্রয়োজন নেই। যে কেউ স্বাচ্ছ‌ন্দে কোন মাধ্যম ছাড়াই
আমার সা‌থে সাক্ষাৎ ক‌রে কথা বল‌তে পার‌বেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com