বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভুরুঙ্গামারীতে পুকুর থে‌কে বৃদ্ধের লাশ উদ্ধার

মেছবাহুল আলম, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম):
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩১৯ বার পঠিত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর উপজেলার খামার আন্ধারীঝাড় এলাকার একটি পুকুর থেকে এক বৃদ্ধ লোকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা যায়, নাগেশ্বরী উপজেলার আস্করনগর শিংরিয়ারপাড় গ্রামের মৃত সৈয়দ আলী মিস্ত্রীর পুত্র হোসেন আলী (৮০)পেশায় একজন ভিক্ষুক। গত রবিরার সকালে বাড়ি থেকে ভিক্ষা করতে বের হয়ে বাড়িতে আ‌সে‌নি। সোমবার সকালে রফিকুল ও খোকন মিয়ার বাড়ি সংলগ্ন পুকুরে হোসেন আলীর লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী থানা পু‌লিশ‌কে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হা‌জির হ‌য়ে লা‌শের সুরতহাল শেষে স্বজনদের নিকট হস্তান্তর করে। ধারনা করা হয় রাত ৮/৯ টার সময় বাড়িতে ফেরার সময় বয়স্ক ও রোগাক্রান্তের কারনে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পুকুরে নেমে উঠার সময় পা পিছলে পড়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

এ বিষ‌য়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন নাগ‌রিক খবর‌কে জানান, পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা করার পর লাশ দাফনের জন্য পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com