বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় ৩ জনের যাবজ্জীবন

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৬৭ বার পঠিত

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি প্রাইভেটকারের তেলের ট্যাঙ্কি থেকে ১২০ পিস স্বর্ণের বার জব্দের ঘটনায় করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।

রোববার (২১ আগস্ট) মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা এই রায় ঘোষণা করেন। একই রায়ে আদালত ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৩ মাসের কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্ত আসামিরা হলেন জাকির উদ্দিন মুন্না, মো. জাহির ও মো. ফারুক। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ২০১৫ সালের ২৩ জুন বায়েজিদ এলাকা থেকে ১২০ পিস স্বর্ণের বার জব্দের ঘটনায় হওয়া মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। ১৫ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষ্য প্রদান করেন। আসামি জাকির উদ্দিন মুন্না ও মো. জাহির জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আর ফারুক রায় ঘোষণার সময় আদালতের হাজতে ছিল। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা আন্তর্জাতিক চোরাচালান দলের সদস্য। স্বর্ণের বারগুলো সরকারি শুল্ক ফাঁকি দিয়ে দুবাই থেকে চট্টগ্রামে আনা হয়েছিল। পরে এগুলো প্রাইভেটকারযোগে ঢাকায় নেওয়ার পথে পুলিশ স্বর্ণের বারসহ আসামিদের গ্রেপ্তার করে।

পরে ২০১৫ সালের ১৩ নভেম্বর অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। ২০১৬ সালের ১৮ এপ্রিল চার্জশিট গঠন করে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়। ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রোববার এই রায় দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com