মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় কি‌শোর শাহাদাত খু‌নের ঘটনায় গ্রেফতার ১২

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২২৭ বার পঠিত

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোঃ শাহাদাৎ (১৭) নামে এক কিশোর খুনের ঘটনায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে আইন শৃংখলা রক্ষাকারী বা‌হিনীর সদস্যরা। শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযানে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুর রহমান জানান, আটক হওয়া ১২ জনকে জিজ্ঞাসাবাদ করছি। যাচাই বাছাই চলছে। সিসিফুটেজ দেখে তাদের সনাক্ত করার চেষ্টা করছি।

উল্লেখ্য, শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫ টায় কুমিল্লা নগরীর শিশুপার্কের পাশে আওয়ার লেডি অব ফাতেমা স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা কু’পিয়ে শাহাদাত হোসেন নামে এক কিশোরকে খু’ন করে।

একাধিক প্রত্যক্ষদর্শী নাম না প্রকাশ করার শর্তে জানান, শুক্রবার বিকেলে শিশু পার্কে রাইড চড়তে আসে একদল কিশোর। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। শিশু পার্কে প্রবেশের পর তারা শাহাদাতের কাছে ফ্রীতে রাইড চড়তে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শাহাদাত পার্ক সংলগ্ন মিশনারী স্কুলের সামনে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ঘিরে ধরে চাপাতি ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়।

পরে স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যায় । পরে অবস্থা আশংকাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানা পু‌লিশসহ র‌্যা‌ব এর একা‌ধিক টিম অ‌ভিযান চা‌লি‌য়ে বি‌ভিন্ন স্থান থে‌কে ১২ জন‌কে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com