রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লা মুদাফ্ফরগঞ্জ থে‌কে ৮২ কে‌জি গাঁজাসহ গ্রেফতার ৩

তা‌রিক হো‌সেন:
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২১৬ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যাব-১১, সিপিসি-২ এর বি‌শেষ অ‌ভিযা‌নে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজার এলাকা হতে ৮২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। অভিযানে একটি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২০ আগস্ট ভোরে মুদাফফরগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার শক্তিরামপুর গ্রামের মৃত বিল্লাল’র ছেলে মোঃ আজাদ (২৬), একই গ্রামের মৃত সেকান্দার খানের ছেলে মোঃ সোহেল খান (২৬) এবং একই থানার মদনের গাঁও গ্রামের মৃত. জয়নাল আবেদীনের ছেলে মোঃ ফরহাদ হোসেন (১৯)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় লাকসাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com