মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ বৈধ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩৩৪ বার পঠিত

জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য বাসভবন নির্মাণ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট বিভাগের দেয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। এই রায়ের ফলে সংসদ ভবন এলাকায় নির্মিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন ‘বৈধ’ হিসেবে স্বীকৃতি পেল বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান।

বিষয়টি নিয়ে আনা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা আপিল মঞ্জুর (এলাউড) করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম।

সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ বাতিল চেয়ে করা রিটের পক্ষে আপিল বিভাগের শুনানিতে ছিলেন আইনজীবী তানজিব উল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

শেখ মোহাম্মদ মোরশেদ সাংবাদিকদের বলেন, সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে রায় দিয়েছে আপিল বিভাগ। এতে সেখানে নির্মিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন বৈধ বলে স্বীকৃতি পেয়েছে।
২০০২ সালে সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য বাসভবন নির্মাণের কাজ শুরু হয়। লুই আই কানের মূল নকশা লঙ্ঘন করে এই নির্মাণ কাজ চলছে অভিযোগ করে পরের বছর হাইকোর্টে রিট মামলা করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
শুনানি শেষে ২০০৪ সালে হাইকোর্ট বিভাগ সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ কার্যক্রম অবৈধ ঘোষণা করে।

পরে হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে আপিলের অনুমতি দেয়। হাইকোর্টের রায় স্থগিত থাকার মধ্যেই ভবন দু’টির নির্মাণ কাজ শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com