বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌ড়িগ্রা‌মের ভারতীয় সীমা‌ন্তে বিএসএফের গু‌লিতে যুবক নিহত

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৯ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে পাখিউড়া সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯-এর সাব-পিলার ৪/৫-এর মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।নিহত ছবিল উদ্দিন নারায়ণপুর ইউনিয়নের আইড়মারীচর গ্রামের বাসিন্দা মুসা আলীর ছেলে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান ও স্থানীয়রা জানান, গরু পাচারকারীদের রাখাল ছবিল উদ্দিন তার সহযোগীদের সঙ্গে ভোররাতে পাখিউড়া সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যের মন্ত্রীরচর এলাকায় গরু আনতে যান। এ সময় বিএসএফ-৪১ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ছবিল উদ্দিন। সহযোগীরা তাকে সেখান থেকে দেশের অভ্যন্তরে বাড়িতে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ গুলিতে ছবিল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com