সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, গ্রেফতার এক

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২০৫ বার পঠিত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ডাচ বাংলা ব্যাংকের বুথের ভেতর টাকা তোলার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ আব্দুস সামাদ।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোড ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলেন শরিফ উল্লাহ। বুথের ভেতর টাকা গোনার সময় মো. আব্দুস সামাদ নামে ছিনতাইকারী বুথের ভেতর প্রবেশ করে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য শরিফ উল্লাহকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তিনি ওই বুথের ভেতরেই মেঝেতে লুটিয়ে পড়েন। ঘটনার সময় এক পর্যায়ে ওই বুথের সিকিউরিটি গার্ড ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই ছিনতাইকারী দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় ওই ছিনতাইকারীকে আটক করা হয়।

তিনি আরো বলেন, উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী আব্দুস সামাদকে আটক করে। পরে ভিকটিম শরিফকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরিফ উল্লাহ পেশায় টাইলস ব্যবসায়ী। উত্তরায় অবস্থিত জাকিয়া টাইলস্ গ্যালারি অ্যান্ড স্যানিটারি নামে তাদের একটি পারিবারিক প্রতিষ্ঠান আছে। সেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অন্যান্য কাজ শেষ করে বর্তমান ঠিকানা টঙ্গী যাওয়ার সময় ওই বুথের ভেতরেই এই ঘটনাটি ঘটে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, সামাদ নগদ টাকা ছিনতাই করার উদ্দেশ্যে ভিকটিমকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে স্বীকার করেন।

এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই বাদী হয়ে উত্তরা পশ্চিম একটি মামলা করেছেন। গ্রেফতারকৃত সামাদের দেখানো মতে একটি রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com