সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২১২ বার পঠিত

রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ বাবুল ও মোঃ বিজয়।

শুক্রবার (১২ আগস্ট ২০২২) বিকাল ৫:০৫ টায় কদমতলী থানার জনতাবাগ জোড়া খাম্বা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে লালবাগ জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফীন ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক কারবারি কুমিল্লা হতে প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে ঢাকার দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে কদমতলী থানার জনতাবাগ জোড়া খাম্বা এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে প্রাইভেটকারসহ বাবুল ও বিজয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে ৩৫০ বোতল ফেন্সিডিল ও মাদক কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com