সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২০৫ বার পঠিত

দেশে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী দেশে মোট তরুণের সংখ্যা চার কোটি ৫৯ লাখ। তরুণদের সুরক্ষায় সব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপ চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।

শনিবার (১৩ আগস্ট) অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি এবং আমাদের যুব সমাজ’ শীর্ষক এক ওয়েবিনারে এ অভিমত ব্যক্ত করেন বক্তারা। আন্তর্জাতিক যুব দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত এ ওয়েবিনারে সহযোগিতা করেছে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)।

ওয়েবমিনারে বলা হয়, বাংলাদেশে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। অস্বাস্থ্যকর ও মাত্রারিক্ত ট্রান্সফ্যাটযুক্ত খাবার গ্রহণ, খেলাধুলা ও কায়িক পরিশ্রমহীন জীবনযাপন, তামাকে আসক্তি এবং স্থূলতার কারণে তরুণদের মধ্যে এসব রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে।

বক্তারা জানান, উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ ও মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। বাংলাদেশে প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এছাড়া স্বাস্থ্যসম্মত জীবনযাপন যেমন- অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করা, ফাস্টফুড ও ট্রান্সফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলা, ধূমপান না করা, নিয়মিত ব্যায়াম ও শারীরিকভাবে সক্রিয় থাকার বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ওয়েবিনারে ট্রান্সফ্যাট ঘটিত হৃদরোগ ঝুঁকি মোকাবিলায় সরকারকে ‘খাদ্যদ্রব্যে ট্রান্সফ্যাটি অ্যাসিড নিয়ন্ত্রণ প্রবিধানমালা ২০২১’ বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়।

ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার-১ ডা. ফজলে এলাহী খান, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুমন্ত কুমার সাহা, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদ রাব্বি এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রজ্ঞার কো-অর্ডিনেটর মাহমুদ আল ইসলাম শিহাব। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুব প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই ওয়েবিনারে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com