মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

উপকূলীয় অঞ্চল সবুজায়নের লক্ষে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

মোঃ আবুবকর সিদ্দিক, ব্যুরো প্রধান, খুলনাঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩০৬ বার পঠিত

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভাঙ্গন কবলিত এলাকা উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায় সবুজায়নের লক্ষে থানা পুলিশের পক্ষে থেকে থানা চত্বর ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন ও বিতরন করা হয়েছে।

বুধবার সকালে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান (বিপিএম) কতৃক প্রেরিত বৃক্ষ ও দিক নির্দেশনায় কয়রা থানার ওসির এবিএমএস দোহা (বিপিএম) নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষ রোপন ও বিতরন করা হয়।ভাঙ্গন কবলিক এলাকা কয়রায় এই সর্বপ্রথম পুলিশের পক্ষ থেকে সুবজায়নের লক্ষে বৃক্ষ রোপন ও বিতরনের এই ব্যতিক্রম উদ্যোগকে সচেতন মহল ও সুশীল সমাজের মানুষ সাধ্যবাদ জানান।বৃক্ষরোপণ ও বিতরন কালে সংক্ষিপ্ত বক্তব্যে কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, বর্ষাকাল বৃক্ষরোপনের সবচেয়ে উপযুক্ত সময়।খুলনা জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সবুজ পৃথিবী তুলে দিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ওসি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করা সকলকে কমপক্ষে তিনটি বৃক্ষ রোপনের আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com