বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের দিলীপ সভাপতি, সম্পাদক জিতু,সাংগঠ‌নিক ইমরুল

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩৪৪ বার পঠিত

বিবর্তন পত্রিকার সম্পাদক দিলীপ মজুমদারকে সভাপতি ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবীর রনি, দৈনিক ভোরের পাতার ব্যুরো প্রধান এইচ এম জাকারিয়া মানিক ও বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি রাবেয়া বেগম, সহ-সাধারণ সম্পাদক পদে মোহনা টিভির প্রতিনিধি তাওহীদ হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক পদে মাছরাঙ্গা টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলকে সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ পদে কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির হেড অব নিউজ তামজিদ হোসেন লিপু, দপ্তর সম্পাদক পদে দেশ টিভির প্রতিনিধি ও ডেইলি বাংলাদেশ মিররের সিনিয়র প্রতিবেদক ইসতিয়াক আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক পূর্বাশার বিশেষ প্রতিনিধি সালাহউদ্দিন সোহেল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে দৈনিক সকালের সময়ের প্রতিনিধি আমেনা বেগম শিউলি, পাঠাগার সম্পাদক পদে জাগরণী টিভির প্রতিনিধি আশিকুর রহমান আশিক, সমাজকল্যাণ সম্পাদক পদে মেঘনা টিভির এইচএম মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক পদে চ্যানেল বাংলাদেশের অ্যাডভোকেট সুদীপ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জাগো কুমিল্লার অমিত মজুমদার রয়েছেন।

নির্বাহী সদস্য পদে রয়েছেন নিউ এইজের প্রতিনিধি ইয়াসমিন রীমা, দৈনিক আমাদের সময় ও বাংলাভিশন টিভির প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাদিক মামুন, একাত্তর টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, দৈনিক পূর্বাশার বিশেষ প্রতিনিধি সহিদ উল্লাহ, জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, বৈশাখী টিভি প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক পূর্বাশার বিশেষ প্রতিনিধি সাইফ উদ্দিন রনি, ডেইলি স্টারের প্রতিনিধি খালিদ বিন নজরুল, দৈনিক বাংলার আলোড়নের সম্পাদক ফারহানা শারমীন দিবা ও নয়া রবি পত্রিকার বিশেষ প্রতিনিধি দিল রুবায়েত সুরভী।

সদস্য পদে রয়েছেন দৈনিক বাংলার আলোড়নের বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান, দৈনিক যায় যায় কালের শাহ ইমরান, দৈনিক আজকের জীবনের প্রতিনিধি নেকবর হোসেন, দৈনিক পূর্বাশার মো. আলাউদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার নাছরিন আক্তার, কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির সিইও আশা রহমান, দৈনিক পূর্বাশার বিয়াদ ওবায়েদ উল্লাহ, মেগোতীর আসিফ মান্না, ডেইলি স্টেইটের প্রতিনিধি রেজাউল করিম রাসেল, চ্যানেল বাংলাদেশের তানজীনা রুমকি, সাবিয়া সুলতানা, চ্যানেল বাংলাদেশের উজ্জ্বল, সোহান, ডেইলি বাংলাদেশ মিররের শেফালি আক্তার সেতু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com