মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীর বাড্ডা থে‌কে অপহৃত দুই ব‌্যবসায়ীসহ ৫ অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৯ বার পঠিত

রাজধানীর বাড্ডা থেকে অপহরণের তিনদিন পর বৃহস্পতিবার দুই ব্যবসায়ীকে গাজীপুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১-এর সদস্যরা। এ সময় নারীসহ অপহরণকারী চ‌ক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, নেশাজাতীয় দ্রব্য ও মোবাইলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শরীয়তপুরের নিজাম (৩৪), মানিকগঞ্জের জনি মিয়া (২১), ময়মনসিংহের তুষার চন্দ্র বর্মণ (২১), সিরাজগঞ্জের মাহমুদ আলম (২১) ও গাজীপুরের মলিনা আক্তার সিমু (২৭)। তারা সবাই গাজীপুরের সদর থানা এলাকায় বসবাস করেন।

র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, শরীয়তপুরের সজল সরকার ও ঢাকার  ডালিম বাড্ডা এলাকায় থেকে মাছের ব্যবসা করেন। ৩১ আগস্ট সন্ধ্যায় বাড্ডা বাসস্ট্যান্ড থেকে তাদের অপহরণ করা হয়। পরে খুন করে লাশ গুমের হুমকি দিয়ে অপহৃতদের পরিবারের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নেন অপহরণকারীরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে অপহৃতদের সন্ধান না পেয়ে বাড্ডা থানায় অভিযোগ করে ভুক্তভোগীদের পরিবার। একপর্যা‌য়ে র‌্যাব ১ এর এক‌‌টি টিম গাজীপুর থে‌কে  অপহরণকারীদের গ্রেফতার ও অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com