রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৯৩ বার পঠিত

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশরে  (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোছাঃ রত্মা বেগম ও মোঃ রবিউল ইসলাম মিলন।

মঙ্গলবার (৩ আগস্ট ২০২২) রাত ৮:৩০ টায় হাতিরঝিল থানার বড় মগবাজার এলাকায় ইয়াবাসহ তাদের গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন নাগ‌রিক খবর‌কে জানান, মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন সংবাদ আসে হাতিরঝিল থানার বড় মগবাজার এলাকার আজিজ অটো পার্টস অ্যান্ড সেন্টারের সামনে দুইজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ২০০০ পিস ইয়াবাসহ রত্মা ও রবিউলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা বলেন, তারা পরস্পর যোগসাজশে কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা ক্রয় করে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বেশি দামে বিক্রি করে থাকে।

ডিএমপির হাতিরঝিল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com