বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌ড়িগ্রাম রৌমারী‌তে খা‌লার বাড়ি‌তে বেড়া‌তে এ‌সে নদী‌তে ডু‌বে ৩ জ‌নের মর্মা‌ন্তিক মৃত‌্যু

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯০ বার পঠিত

কুড়িগ্রামের রৌমারীতে খালার বাড়িতে বেড়াতে এসে সোনাভরি নদীতে ডুবে আপন খালাতো ভাই-বোনসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের কলেজপাড়া গ্রামের সোনাভরি নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার কিসমত বড় বাড়ি গ্রামের অলি উল্ল্যাহের মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিন্নাত খাতুন দিনা (১২), রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়াম আহমেদ (১৩) এবং একই উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের আ. কাদেরের ছেলে হামিম মিয়া (১৬)।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজপাড়া গ্রামের পশ্চিম পাশে সোনাভরি নদীতে গোসল করতে যায় ওই ৩জন। এসময় জিন্নাত খাতুন দিনা গভীরে গেলে সিয়াম তাকে তুলতে গিয়ে সেও ডুবে যায়। ওদের দু’জনকে তুলতে হামিম মিয়াও পানির গভীরে ডুবে যায়। পরে স্থানীয়রা জাল দিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com