সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীর বেড়িবাঁধে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনায় চালক ও হেলপার আটক

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩২৮ বার পঠিত

রাজধানীর বেড়িবাঁধ এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনায় ঘাতক বাস চালক ও হেলপারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শাহআলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-বাসের চালক তুষার ও হেলপার মোঃ মিলন সিকদার।

সোমবার (১ আগস্ট ২০২২) তারিখ দিবাগত রাতে শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে কিরনমালা বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।

শাহআলী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, পিপিএম নাগ‌রিক খবর‌কে জানান, গত ৩১ জুলাই ২০২২ তারিখ দুপুর ২:০০ টায় বেড়িবাঁধ এলাকায় বেপরোয়া গতির কিরনমালা বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালক আল আমিনসহ ০৬ জন যাত্রী গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন আহত ব্যক্তিদেরকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জোবায়ের আহম্মেদ সিয়াম মৃত্যুবরণ করেন। পরবর্তীতে দুই জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মিলন গাজী ও রবিউল ইসলাম রুবেল মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিম মিলন গাজীর ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে শাহআলী থানায় একটি মামলা রুজু হয়। পরবর্তীতে শাহআলী থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাস চালক তুষার ও হেলপার মিলনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com