বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কক্সবাজা‌রে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ক‌রে বি‌জি‌বি

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৮ বার পঠিত
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন পাঁচটি প্লাস্টিকের বস্তা থেকে ৪ লাখ ২৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাতে হ্নীলা ইউনিয়নের আইয়ুবের জোড়া সংলগ্ন নাফনদীর তীর এলাকা থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।
তিনি জানান, দমদমিয়া বিওপি একটি বিশেষ টহলদল আইয়ুবের জোড়া বরাবর নাফনদীতে নিয়মিত টহলে গেলে। কিছুক্ষণ পরে কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকাযোগে কয়েকটি প্লাস্টিকের বস্তা নিয়ে আইয়ুবের জোড়া এলাকার বিআরএম ০৯ হতে ৩০০ গজ পূর্ব দিকে নাফনদীর কিনারায় ভিড়তে দেখে টহলদল সদস্যরা চ্যালেঞ্জ করে।
পাচারকারীরা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করে কেওড়া জঙ্গলে আড় ব্যবহার করে তাদের সাথে থাকা বস্তাগুলো নদীর কিনারায় ফেলে লাফ দিয়ে নাফনদীতে নেমে সাঁতরে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।
পরে টহলদল ইয়াবা পাচারকারী ফেলে যাওয়া প্লাস্টিকের পাঁচটি বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত প্লাস্টিকের পাঁচটি বস্তা খুলে গণনা করে ১২ কোটি ৭২ লাখ টাকা মূল্যে মানের ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com