সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে প্রাডো গাড়িতে মাদক পরিবহনের সময় গ্রেফতার ১

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩০৭ বার পঠিত

বিলাসবহুল গাড়ী ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িতে করে
মাদক পরিবহনের সময় র‌্যাব-১১, সিপিসি-২ এর অ‌ভিযা‌নে কোতয়ালী মডেল থানাধীন মহাসড়‌কের আমতলী এলাকা হতে ৪৮৮ বোতল ফেন্সিডিল ও ৪৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার ক‌রে ।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সা‌কিব হো‌সেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৮ জুলাই গভীর রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন মহাসড়কের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অ‌ভিযা‌নে বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িতে করে মাদক পরিবহনের সময় ৪৪৮ বোতল ফেন্সিডিল ও ৪৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো ঢাকা উত্তর
সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড এর ভাটারা থানার দক্ষিণ কুড়িল এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে মোঃ শহিদুল ইসলাম(৪৫)।

মাদক পরিবহন কাজে ব্যবহৃত বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটিও জব্দ করা হয়। ধৃত আসা‌মির বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com