মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বিএম ডিপোতে আগুনের এক মাস পর পোড়া দেহাবশেষ উদ্ধার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৬০ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের এক মাস পর আরও একটি পোড়া দেহাবশেষ পাওয়া গেছে।

সোমবার বিকালে ডিপোর ভেতরে শেডের ভেতর থেকে একজনের পুড়ে যাওয়া একটি মাথার খুলি এবং শরীরের কিছু অংশ পাওয়া যায় বলে সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন।

তিনি আ‌রোও জানান,বিকেলে সেখানকার লোকজন শেড পরিষ্কার করার সময় একটি খুলি, বেশকিছু পোড়া হাড় পেয়ে পুলিশে খবর দেয়। পরে তা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেহাবশেষের বিভিন্ন অংশের ডিএনএ নমুনা করা হবে।

স্মার্ট গ্রুপের প্রতিষ্ঠান বিএম ডিপোতে গত ৪ মে আগুন লাগার পর কন্টেইনারে একের পর এক বিস্ফোরণে আগুন ভয়াবহ রূপ নেয়।

ঘটনার পর থেকে এই পর্যন্ত নয়জন ফায়ার সার্ভিসকর্মীসহ মোট ৫০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেল।

বর্তমানে বেসরকারি ডিপোটিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। সেখানে ক্ষতিগ্রস্ত শেড এবং বিভিন্ন স্থাপনা ভেঙে পেলে নতুন করে তৈরি করা হচ্ছে বলে ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com