বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

মন‌জিল প‌রিবহ‌নের বাসচালক গ্রেফতার

এম আ‌জিম তালুকদার:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৯১ বার পঠিত

রাজধানীর গুলিস্তানে মনজিল পরিবহনের একটি বাসের চাপায় মো. জাহাঙ্গীর মাতব্বর (৩৬) নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় আল আমিন নামে ওই বাসের চালককে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

রোববার (৩ জুলাই) রাতে মুন্সিগঞ্জ জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৩ এর সহকারী পরিচালক পুলিশ সুপার বীণা রানী দাস নাগ‌রিক খবর‌কে এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি রাজধানীর গুলিস্তানে প্রতিযোগিতামূলকভাবে বাস চালিয়ে মনজিল এক্সপ্রেস পরিবহনের দুই বাসের চাপায় একজন নিহত হন। এ ঘটনায় মুন্সিগঞ্জ জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে ঘাতক বাসচালক আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, এ বিষয়ে সোমবার (৪ জুলাই) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com