সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূর রহস্যজনক মৃত্যু

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৬৭ বার পঠিত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১২নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের ছেলে নওশাদুল আমিনের স্ত্রী রেহনুমা ফেরদৌসের (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে।

রেহনুমার পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড। রেহনুমা চসিকের আরেক প্রয়াত কাউন্সিলর ও সাবেক আওয়ামী লীগ নেতা তারেক সোলায়মান সেলিমের ভাতিজি।

শনিবার (২ জুলাই) সকাল ১০টায় নগরীর পাহাড়তলী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রেহনুমার দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ বলেন, বিয়ের পর থেকে নানান বিষয়ে আমার মেয়েকে নির্যাতন করতো। তারপরেও ইজ্জত সম্মানের কারণে মুখবুঝে ছিলাম। এখন আমার মেয়েকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমরা গিয়ে মেয়ের মরদেহ বিছানায় পেয়েছি। আমার মেয়েকে তারা নির্যাতন করে মেরেছে। এটি একটি হত্যাকাণ্ড। আমরা মামলা করবো।

এ ব্যাপারে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গৃহবধূ রেহনুমা ফেরদৌস আত্মহত্যা করেছেন বলে থানায় খবর দিয়েছিল তার শ্বশুর পক্ষ। আমরা গিয়ে বিছানা থেকে শোয়া অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করেছি। লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com