মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

১৫ দিনের রিমান্ডেও মুখ খোলেননি ওসি প্রদীপ : অব‌শে‌ষে কারাগা‌রে

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৬ বার পঠিত

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি প্রদীপ কুমার দাশকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বরখাস্ত ওসি প্রদীপ ১৫ দিনের রিমান্ডেও মুখ খোলেননি। তাই ১৫ দিনের   বেশি রিমান্ড আবেদনের সুযোগ না থাকায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রদীপ কুমার দাশের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তাকে আদালতে সোপর্দ করে তদন্তকারী সংস্থা র‌্যাব-১৫।
এর আগে একইদিন সকালে সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ড শেষে আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট তামান্না ফারাহ এ আদেশ দেন। এর আগে  কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিনহা হত্যা মামলার এই তিন আসামিকে আদালতে তুলে র‌্যাব। তিন আসামি হলেন- টেকনাফ মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।
মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব ১৫-এর সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনা সম্পর্কে অধিকতর যাচাইয়ের স্বার্থে আমরা এই তিন আসামির আরও চারদিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com