মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মন‌সিং‌হে ভক্তের স্ত্রীকে নিয়ে উধাও ফ‌কির খেতা শাহ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৫৯ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দায় বাড়িতে আশ্রয় নিয়ে ভক্তের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ (৬০) নামের এক ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রীকে উদ্ধার করতে থানায় লিখিত অভিযোগ (জিডি) দিয়েছেন ওই ভক্ত।

অভিযুক্ত ফজলুল হক তালুকদার নেত্রকোনার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের বাসিন্দা। তিনি আধ্যাত্মিক নেতা হিসেবে খেতা শাহ নামে পরিচিত।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের নাগরিক খবর‌কে বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি বলেন, ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহর সঙ্গে তারাকান্দার এক যুবকের পরিচয় হয়। পরিচয় সূত্রে ওই যুবক খেতা শাহকে গুরু মেনে দেড় মাস আগে নিজের বাড়িতে থাকার জন্য জায়গা দেন। ২২ জুন স্ত্রী বাবার বাড়ি ধোবাউড়ায় যাবে বলে খেতা শাহকে নিয়ে বের হন। এরপর থেকে তারা নিখোঁজ। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি।

ওসি আরও বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

নিখোঁজ নারীর স্বামী বলেন, বিশ্বাস করে খেতা শাহকে আমার বাড়িতে থাকার জন্য জায়গা করে দিয়েছিলাম। সে বিশ্বাস ভঙ্গ করে তিনি আমার স্ত্রী ও ঘরে থাকা ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন। তিন সন্তান নিয়ে আমি এখন বিপদে আছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com