সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শাহজালা‌ল বিমানবন্দরে ২০ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৮৭ বার পঠিত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ লাখ টাকাসহ আটক হয়েছেন কক্সবাজারের ভূমি অধিগ্রহণ (এলএও) শাখার সার্ভেয়ার আতিকুর রহমান।

শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগদ টাকাসহ তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম।

বিষয়টি স্বীকার করে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গোয়েন্দা সংবাদের ভিক্তিতে ঢাকা বিমানবন্দর থেকে কক্সবাজারে দায়িত্বরত সার্ভেয়ার আতিককে নগদ ২০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে এ টাকার উৎস সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

সংশ্লিষ্ট সূত্রমতে, শুক্রবার সকাল ৯টায় বেসরকারি একটি বিমানে করে কক্সবাজার থেকে ঢাকা যান সার্ভেয়ার আতিকুর রহমান।

এ বিষয়ে জানতে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদকে ফোন করা হয়। কল হলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠানো হলে তারও উত্তর দেননি ডিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com