মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জাজিরা প্রান্তে পদ্মা সেতু‌তে যানবাহনের দীর্ঘ সারি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৬১ বার পঠিত

পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম শুক্রবার হওয়ায় দর্শনার্থী এসেছে বেশি। এ কারণে দুপুরের পর থেকে জাজিরা প্রান্তে গাড়ির চাপ বেড়েছে। এতে টোল আদায়েও কিছুটা বিলম্ব হচ্ছে। সব মিলিয়ে সেতুর এ প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

আজ শুক্রবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে রাত দশটায় এ সংবাদ লেখা পর্যন্ত জাজিরা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। জাজিরা প্রান্তের টোলপ্লাজা থেকে দক্ষিণে দুই কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

ফরিদপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকের চালক হেলাল হোসেন বলেন, সেতু এলাকায় এসে দীর্ঘ যানজটে পড়েছেন। যানজটে আটকে আছেন ৫০ মিনিটেরও বেশি।

যানজটে পড়া কয়েকজন চালক ও যাত্রী টোল আদায়ে কিছুটা দেরি হচ্ছে বলে জানান।

ব্যক্তিগত একটি গাড়ির যাত্রী মিলন ও মুন্না বলেন, ছুটির দিন পরিবার নিয়ে ঢাকা থেকে এসেছেন পদ্মা সেতু দেখতে। সেতু পাড়ি দিয়ে মাত্র এক ঘণ্টায় জাজিরা প্রান্তে এসেছেন। পুরো সেতু ঘুরে দেখেছেন। ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে টোলপ্লাজায় দেরি হচ্ছে।

জাজিরার ট্রাফিক ইন্সপেক্টর আরিফুজ্জামান বলেন, দুপুর থেকে জাজিরা টোলপ্লাজা এলাকায় যানবাহনের চাপ বেশি। প্রাইভেটকারে দর্শনার্থী ও যাত্রীবাহী বাসের সংখ্যা বেশি। মহাসড়কে যানবাহনের চাপ নিয়ন্ত্রণের মধ্যেই আছে।

এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর আজ প্রথম শুক্রবার, ছুটির দিন। তাই সেতু দিয়ে ঢাকা থেকে গাড়ি বেশি এসেছে। তাছাড়া ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের কারণে দুপুর থেকে জাজিরা প্রান্তে যানবাহনের সংখ্যা বেশি। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এতে টোল আদায়ে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে স্বাভাবিকভাবেই টোল আদায় করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com