মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

করোনা পরবর্তী হজ, হাজিদের পদচারণায় মুখরিত মক্কা

নাগ‌রিক খবর আন্তর্জা‌তিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৫৫ বার পঠিত

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে আরোপ করা বিধি-নিষেধ শিথিলের পর দুই বছর পর ফের পবিত্র নগরী মক্কা হাজিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। শুক্রবার সাদা পোশাক পরে, রোদ থেকে বাঁচতে হাতে ছাতা নিয়ে কয়েক হাজার মানুষ কাবা প্রদক্ষিণ করেন। এর মাধ্যমে হজের প্রথম আনুষ্ঠানিকতা শুরু করেন তারা।

করোনার কারণে আরোপ করা বিধি-নিষেধের কারণে গত দুই বছর নির্দিষ্ট পরিমাণ মানুষ হজ করার সুযোগ পেয়েছিলেন। তাও শুধুমাত্র সৌদি আরবের জনগণ এ সুযোগ পেয়েছিলেন। এবার প্রায় প্রায় ১০ লাখ মুসলিম পবিত্র হজ পালন করবেন।

দুই বছর করোনার কারণে কোনো বিদেশি নাগরিককে হজ পালন করার সুযোগ দিতে পারেনি সৌদি আরব।

কিন্তু এবারই বিদেশিদের পবিত্র নগরী দেখার সুযোগ ও হজ করার সুযোগ দিয়েছে সৌদি সরকার।

তবে সৌদি আরব জানিয়েছে এবার শুধুমাত্র ১০ লাখ মানুষ হজ পালন করতে পারবেন। সাধারণ সময়ের তুলনায় যা অর্ধেকেরও কম।

তাছাড়া ১৮-৬৫ বছর বয়সী সুস্থ ব্যক্তিরাই শুধু হজ পালন করার অনুমতি পেয়েছেন এবার, যাদের সবাই করোনার ভ্যাকসিন নিয়েছেন।

কোনো ঝামেলা ছাড়াই হজের মৌসুম শেষ করার উদ্যোগ নিয়েছে সৌদি। এ কারণে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে।

সূত্র: আল আরাবিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com