সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জঙ্গি দমনে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়: মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৮৯ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, বাংলাদেশ জঙ্গিবাদ দমনে যে ভূমিকা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। হলি আর্টিসানে হামলার পর যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিবার।

শুক্রবার (১ জুলাই) দুপুরে হলি আর্টিসানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ নিয়ে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, ২০১৬ সালের ১লা জুলাই হলি আর্টিসান বেকারি হামলার ষষ্ঠ বার্ষিকী স্মরণে এবং এই মর্মান্তিক ঘটনায় নিহত ২০ জনের প্রতি সম্মান জানাতে রাষ্ট্রদূত হাস বাংলাদেশে জাপান, ইতালি ও ভারতের রাষ্ট্রদূতদের সঙ্গে যোগ দিয়েছেন।

এতে আরও বলা হয়, আমরা স্মরণ করছি অবিন্তা কবীরকে যিনি ছিলেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বৈত নাগরিক এবং এমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আরও স্মরণ করছি, তার সহপাঠী ফারাজ হোসেনকে যিনি নিরাপদে চলে যাওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও তার বন্ধুদের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

‘আমরা আরও স্মরণ করছি বার্কলির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ঢাকাস্থ আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী তারিশি জৈনকে যিনি গ্রীষ্মকালীন ইন্টার্নশিপের জন্য ফিরে এসেছিলেন। গভীর শ্রদ্ধাভরে আমরা স্মরণ করছি, চূড়ান্ত ত্যাগ স্বীকারকারী দুই পুলিশ কর্মকর্তা ও আহত ২৫ কর্মকর্তার সাহসিকতাকে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com