মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বি:বাড়ীয়ার আখাউড়ায় বিস্কুট খাওয়ার অপরা‌ধে শিশু শ্রমিক‌কে লোহার রড দি‌য়ে নির্যাতন

তা‌রিক আহ‌মেদ:
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেকারিতে কাজ করার সময় বিস্কুট খাওয়ার অপরাধে লোহার রড দিয়ে শিশু শ্রমিককে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। জুনাইদ (১২) নামে নির্যাতনের শিকার ওই শিশুর শ্রমিকের বাড়ি কুমিল্লা শহরে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে শিশু শ্রমিককে নির্যাতনের বিষয়টি স্থানীয়দের  নজ‌রে আ‌সে এবং নির্যাতনের স্বীকার শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে  বিষয়‌টি উপজেলা প্রশাসনের নজ‌রে আ‌সে এং প্রশাসন অভিযান চালিয়ে বেকারি‌কে সিলগালা করে দেয়।

নির্যাতনের শিকার শিশু জুনাইদ জানান, বেশ কিছুদিন ধরে আমি এই বেকারিতে কাজ করি। গত তিন দিন আগে আমি একটি বিস্কুট এবং একটি ডিম খেয়ে ফেলি। এই কারণে বেকারির মিস্ত্রি সাবু এবং মালিক বায়জিদ আমাকে লোহার রড দিয়ে আমার শরীরের বিভিন্ন যায়গায় আঘাত করে।
শিশু জুনাইদ আরও জানায়, গত তিন মাসে ধরে আমার ওপর এ নির্যাতন চালিয়ে আসছে। প্রতিবাদ করলে আমাকে বেকারির চুলায় ফেলে দিয়ে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেয়।
এদিকে, অভিযুক্ত ইসলামিয়া বেকারির মালিক বায়েজিদ আহাম্মদ নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, ওই শিশুটিকে আমি মারিনি। বেকারির মিস্ত্রি সাবু মেরেছে। সে পালিয়ে গেছে, আমি পরে বিষয়টি শুনেছি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের খবর পেয়ে আখাউড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-ই আলম ঘটনাস্থলে ছুটে যান। ওই বেকারির অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বানানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করে বেকারিটি সিলগালা এবং বেকারির মালিক বায়েজিদসহ অন্যদের থানায় নিয়ে আসা হয়।
এই বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-ই আলম জানান, শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত ওই বেকারি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com