সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শাহজালাল বিমানবন্দ‌রে ২৩ লাখ সৌদি রিয়াল ফেলে যাত্রী উধাও

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৬৩ বার পঠিত
ফাইল ফ‌টো

শাহজালাল বিমানবন্দরে ২২ লাখ ৯৯ হাজার ৫০০ সৌদি রিয়াল জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজ। এ রিয়ালগুলো লাগেজে করে দুবাই যাচ্ছিলেন মামুন খান নামে একজন যাত্রী। তবে ইমিগ্রেশনে লাগেজভর্তি রিয়াল রেখে পালিয়ে যান তিনি। জব্দ সৌদি রিয়ালের মূল্যমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি টাকা।

বুধবার (২৯ জুন) রাতে এ ঘটনা ঘটে। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের দুবাইগামী ইকে৫৮৫ ফ্লাইটের চেকিং চলছিল। ওই সময় ফ্লাইটের প্যাসেঞ্জারস হোল্ড ব্যাগেজ স্ক্রিনিং রুমের স্ক্যানিং মেশিনে লাগেজটি স্ক্যান করা হলে মুদ্রা সদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। তবে লাগেজটির মালিককে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। পরে এভিয়েশন সিকিউরিটি ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তার সহায়তায় লাগেজটি কাস্টমস হলে এনে অন্যান্য সংস্থার উপস্থিতিতে খোলা হয়। লাগেজে থাকা ৩১টি শার্টের ভেতরে কাগজের বোর্ডের মধ্য রিয়ালগুলো বিশেষ কৌশলে বহন করা হচ্ছিল।

কাস্টম কর্মকর্তা আবদুস সাদেক নাগ‌রিক খবর‌কে বলেন, ‘লাগেজের মালিক ইমিগ্রেশন কমপ্লিট না করেই এয়ারপোর্ট থেকে পালিয়েছেন। ফলে যাত্রীকে খুঁজে না পাওয়ায় লাগেজের সঙ্গে থাকা ট্যাগ থেকে এমিরেটস কাউন্টার, ইমিগ্রেশন ও এভিয়েশন সিকিউরিটির সহায়তায় যাত্রীর বিস্তারিত তথ্য পাওয়া যায়।

তিনি বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জব্দ বৈদেশিক মুদ্রা ও লাগেজ ট্যাগের সঙ্গে থাকা তথ্যের ভিত্তিতে মামুন খান নামে ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন। রিয়ালগুলো কাস্টমস গুদামে জমা দেওয়া হবে। এছাড়া কাস্টমস অ্যাক্ট অনুযায়ী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com