সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সরকারি আয় বৃদ্ধিতে রাজস্ব আদায়কে অগ্রাধিকার দিতে হবে: স্পিকার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২২৪ বার পঠিত

সরকারি আয় বৃদ্ধিতে রাজস্ব আদায়কে অগ্রাধিকার দিতে হবে। রাজস্ব আদায় অনলাইনের মাধ্যমে সহজীকরণ ও ইউজার ফ্রেন্ডলি করে সবাইকে করের আওতায় নিয়ে আসলে তা দেশের বাজেট ব্যবস্থাপনাকে সহজ করবে।

মঙ্গলবার (২৮ জুন) সংসদ ভবনের শপথকক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) কর্তৃক আয়োজিত ‌‘বাজেট হেল্পডেস্ক ২০২২’ এর আওতায় ‘মাননীয় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৪’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং যুগ্ম সচিব এম এ কামাল বিল্লাহ এবং সূচনা বক্তব্য প্রদান করেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘বাজেট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ফিসক্যাল সাসটেইনেবিলিটি’র উপর আলোচনা করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং ‘বাজেট ম্যানেজমেন্ট প্রসেস ইন বাংলাদেশ’র উপর আলোচনা করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান খান।

ডিটি গ্লোবালের সানিন জানানোভিক এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার এলিসিও ফ্রান্সিস্কো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেশনে আমন্ত্রিত রিসোর্স পারসনদের আলোচনার উপরে আগত সংসদ সদস্যরা সরব অংশগ্রহণ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য সাহসিকতা ও সুদক্ষ নেতৃত্বে স্বঅর্থায়নে নির্মিত পদ্মা সেতুর সুফল দেশবাসী পেতে শুরু করেছে। পদ্মা সেতুই প্রমাণ করেছে বাংলাদেশের যথাযথ কারিগরি দক্ষতা, সক্ষমতা ও আর্থিক স্বচ্ছলতা রয়েছে।

বাজেট ডিব্রিফিং সেশনে জাতীয় সংসদের হুইপ আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, আহসানুল ইসলাম টিটু, শামসুল হক টুকুসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com