মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সেতুর উদ্বোধন দেখতে যাওয়া ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩১১ বার পঠিত

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ও আওয়ামী লীগের জনসভায় গিয়েছিলেন ছাত্রলীগ নেতা আফসার তামিম (২৫)।

জনসভা শেষে ট্রলারে করে পদ্মা নদী পার হচ্ছিলেন তিনি। কিন্তু মাওয়ার কাছে এসে ঢেউ ও স্রোতে ট্রলারটি ডুবে যায়। তখন থেকেই নিখোঁজ ছিলেন তামিম। তবে তাকে আর জীবিত উদ্ধার করা যায়নি।

সোমবার (২৭ জুন) বিকেলে পদ্মা নদীর জাজিরার ছিডারচর বাটকুল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

আফসার তামিম ভোলার চরফ্যাশনের বাসিন্দা। তিনি চরফ্যাশন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২৫ জুন আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে শিবচরের কাঁঠালবাড়িতে আসেন আফসার তামিম। এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে লঞ্চে করে এসেছিলেন। ফেরার সময় ট্রলার ডুবে গেলে আফসার নিখোঁজ হন। এরপর সোমবার দুপুরে পদ্মা নদীতে তামিমের মরদেহ ভেসে উঠলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিকেলে মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

জাজিরার মঙ্গল মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, আজ এক তরুণের লাশ উদ্ধার করেছি। তিনি পদ্মা সেতু দেখতে গেছিলেন। ঢাকায় ফেরার সময় পদ্মা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদের বাড়িতে হামলা-ভাঙচুর

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদের বাড়িতে হামলা-ভাঙচুর বায়েজিদের বাড়িতে হামলা করছে একদল যুবক
পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার ঘটনায় গ্রেফতার বায়েজিদ তালহা মৃধার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে।

সোমবার (২৭ জুন) বিকেলে পটুয়াখালী সদর উপজেলার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com