মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পদ্মা সেতু‌তে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে দুই মোটরসাই‌কেল আ‌রোহীর মৃত্যু

নান্নু:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৭০ বার পঠিত

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক মুলত অ‌ধিক গ‌তি ও মোবাব‌ি‌লে লাইভ করার সময় রোববার রাত সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া নাগ‌রিক খবর‌কে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- মোঃ আলমগীর হোসেন (২২) ও মোঃ ফজলু (২১)। নিহত দুই যুবকের বাড়ি দোহার থানা এলাকায় বলে জানা গেছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ওই দুই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‌দুর্ঘটনায় গুরুতর আহত ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেছেন বলে শুনেছি।

এর আগে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে ওই দুই যুবক গুরুতর আহত হন। পদ্মা সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।

এ দিকে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুই মোটর সাইকেলের গুরুতর আহত দুইজন সেতুর উপর পড়ে আছেন। দুর্ঘটনাস্থলের পাশেই রক্ত ও আহতদের জুতা পড়ে আছে। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, শনিবার সকালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার সকাল ৬টা থেকে সকল ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com