মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কুমিল্লায় র‌্যা‌বের পৃথক দু‌টি অ‌ভিযা‌নে ৮০ কে‌জি গাঁজাসহ গ্রেফতার ২

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৪৬১ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যাব-১১, সিপিসি-২ এর পৃথক দুইটি অভিযানে
সদর দক্ষিণ ও বুড়িচং থানা এলাকা হতে ৬০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার কনা হয়।

র‌্যাব সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৩ জুন ২০২২ইং তারিখ গভীর রাতে কুমিল্লা বুড়িচং থানার সংকচাইল এলাকায় বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ৭৬ বিঘি গ্রামের কেতাবর আলীর ছেলে মোঃ হৃদয় আলী(২৩)।

পৃথক আ‌রোও এক‌টি অভিযানে ২৩ জুন ২০২২ইং তারিখ ভোর রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অভিনব কৌশলে মালবাহি কার্গো ট্রাকের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৪০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ শেরপুর জেলার শেরপুর সদর থানার ঢাকলহাটি গ্রামের মৃত বাহার আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম(৩২)। এছাড়াও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল ও বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com