শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মুনিয়া হত্যা – আবারও পেছালো মামলার তদন্ত প্রতিবেদন

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩৩০ বার পঠিত

রাজধানী গুলশা‌নের একটি ফ্ল্যাটে কলেজ শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৩ জুলাইয়ে মধ্যে জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. আলাউদ্দিন আজ বুধবার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।

এ নিয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ১৪তম বার সময় নিলো পিবিআই।

এর আগে গত ১৭ মে ঢাকার আরেকটি আদালত আনভীরের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার আবেদন খারিজ করেন এবং পিবিআইকে ২২ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন।

গত বছরের ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাটে ২১ বছর বয়সী কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনায় ওই শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে গত বছরের ৬ সেপ্টেম্বর ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এই মামলাটি করেন।

মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ ও অপর ৬ জনকেও আসামি করা হয়। সুত্র: ডেলিস্টার

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com